হাসপাতালে ঢুকে ছাত্রলীগ কর্মীদের মারধর: আরও ৬ জন গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১৪:৩৩আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৪:৪৩

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় হাসপাতালে ঢুকে ছাত্রলীগ কর্মীদের মারধরের ঘটনায় করা মামলার আরও ছয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

সোমবার (৩০ আগস্ট) রাতে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাদের মেহেন্দীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-৮ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—উপজেলার চুনারচর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে গনি জমাদ্দার, কালিকাপুর গ্রামের রিপন বারি, পূর্বহনি গ্রামের কামাল মাঝি, সোহাগ, আবুল মাঝি, আল আমিন, রতন মাঝি ও মাকসুদুর রহমান মিরাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন খবর পেয়ে সোমবার রাতে মেহেন্দীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে গনি ও রিপনকে এবং নগরীর বিভিন্ন স্থান থেকে কামাল, সোহাগ, আবুল, আল আমিন, রতন ও মিরাজকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রেফতারকৃতদের দুপুরে মেহেন্দীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।’

প্রসঙ্গত, গত রবিবার (২৮ আগস্ট) দুপুরে প্রতিপক্ষের ছাত্রলীগের চার কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে একটি কক্ষে আটকে রেখে হামলা চালায়। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এ ঘটনায় ২৮ আগস্ট ১৫ জনের নামে এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে ছাত্রলীগ কর্মী ইমরান খান বাদী হয়ে মামালা করেন। ওই রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান, মিরাজ, জাহাঙ্গীর আলম ও কামরুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি