ডাকাতের গুলিতে পুলিশ সদস্যসহ আহত ৪

পটুয়াখালী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৩

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডাকাতদের গুলিতে দুই পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পাঁচ থেকে আট সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশে ফোন দেয়। দ্রুত ঘটনাস্থলে আসে টহল পুলিশ। এ সময় ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই মো. তারেক, কনস্টেবল মো. সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেলচালক গুলিবদ্ধ হন। পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতদল পালিয়ে যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, দুষ্কৃতকারীদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সুন্দরবনের ‘সুমন বাহিনী’র ৭ দস্যুর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম