ধর্ম নিয়ে এ দেশে বিভেদ সৃষ্টি করা যাবে না: আমু

ঝালকাঠি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:১৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:১৮

ঝালকাঠির নলছিটি উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশে ১৪ দলের মুখপাত্র, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু বলেন, ধর্ম যার যার এ দেশ সবার। বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে, এখানে ধর্ম দিয়ে কারো মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। অসম্প্রাদায়িক দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নলছিটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সমাবেশ শেষে তিনি উপজেলা মাসিক সমন্বয় সভায় অংশ নেন। এর আগে, উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মৎস্য অধিদফতরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এছাড়া তিনি মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমিসহ গৃহ প্রদান কার্যক্রম ও উপকারভোগী যাচাই বাছাই সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকালে ঝালকাঠির নবগ্রামে পল্লিবিদ্যুৎ সমিতির ১০ এমবিএ উপকেন্দ্রের উদ্বোধন করেন তিনি। 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম