বঙ্গমাতা সেতুর পিলারে মালবাহী জাহাজের ধাক্কা

পিরোজপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৬

বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-খুলনা মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে এম ভি জামান-২ নামে একটি মালবাহী জাহাজ ধাক্কা দিয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  এসময় সেতুর উপরে থাকা লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস বেপারী জানান, রাতে তিনিসহ কয়েকজন সেতুতে ঘুরতে যান। রাত সাড়ে আটটার দিকে তারা সেতুর মাঝ বরাবর ছিলেন। এসময় সেতুর উত্তর প্রান্তের নদীর অংশ থেকে মালবাহী জাহাজ এম ভি জামান-২  এসে  মাঝ বরাবর একটি পিয়ারে ধাক্কা দিয়ে দক্ষিণ দিকে ভান্ডারিয়া- মঠবাড়িয়ার দিকে চলে যায়। মালবাহী জাহাজ যখন সেতুর পিয়ারে ধাক্কা দেয় তখন বিকট শব্দ হয়। এ সময় সেতুতে ঘুরতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পিরোজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লঞ্চ যোগে ঢাকায় যাচ্ছেন বলে জানান। এসময় তিনি বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি বলেন, মালবাহী জাহাজ এম ভি জামান- ২ এর বঙ্গমাতা সেতুতে ধাক্কা দেওয়ার ভিডিওটি আমি দেখেছি। আমি প্রশাসনের কাছে সেতুর নিরাপত্তা জোরদার করার দাবি জানাই।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী