স্বামীকে ফিরে পেতে ওঝার কাছে গিয়ে ‘ধর্ষণের শিকার’ তরুণী

পটুয়াখালী প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ২০:২৭আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২০:২৭

পটুয়াখালীর কলাপাড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কলাপাড়া আদালতে পাঠানো হয়।

আদালত তাদেরকে পটুয়াখালী কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে শনিবার সকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো- শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)। এই ঘটনায় শনিবার দুপুরে ওই তরুণী বাদী হয়ে ছয় জনের নামে সংঘবদ্ধ ধর্ষণে মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণীর বিয়ের পর স্বামীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এরপর থেকেই তিনি তার নারায়ণগঞ্জের বাবার বাড়িতে থাকতেন। পরে গত ২৩ সেপ্টেম্বর ওই তরুণী তার স্বামীকে পেতে নারায়ণগঞ্জ থেকে এসে মিঠাগঞ্জের গ্রাম্য ফকির (ওঝা) শহিদুলের কাছে তদবির করেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহিদুল ওই তরুণীকে কৌশলে প্রতিবেশী মালেকের খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় সহায়তা করে আরও তিন ব্যক্তি।

বিষয়টি প্রকাশ করলে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দেয় তারা। ভয়ে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যান। পরে পরিবারের অন্য সদস্যদের সম্মতিক্রমে শনিবার দুপুরে কলাপাড়া থানায় মামলা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জসিম জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি