নকল ওষুধ বানিয়ে বিক্রি করতেন তারা

পটুয়াখালী প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ২২:৪৯আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২২:৪৯

পটুয়াখালীতে নকল ওষুধ ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদন করে বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। এই সময় নামিদামি কোম্পানির ৫০ ধরনের বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য ও নলক ওষুধ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকাল ৩টার দিকে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান।

আটক দুজন হলেন- এস এম ইয়াকুব (২৮) ও মো. শাকিব (১৮)। এর মধ্যে ইয়াকুব বাউফল উপজেলার কৈখালী গ্রামের আবদুর রব শিকদারের ছেলে ও শাকিব পটুয়াখালী সদর উপজেলার লোহালীয়া ইউনিয়নের আব্দুল কুদ্দুস আকনের ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এস এম ইয়াকুব নামের ব্যবসায়ীর ভাড়া করা গোডাউনে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। রাতভর অভিযান চালিয়ে গোডাউন থেকে অনুমোদনহীন বিভিন্ন খাদ্যপণ্য তৈরির ভেজাল কাঁচামাল, ভেজাল পণ্য তৈরির বিভিন্ন ব্রান্ডের লেবেল, ফিটিং মেশিন ও তৈরি পণ্য হিসেবে ভেজাল পানীয়, ললিপপ, আইসপপ, নকল যৌন উত্তেজক ওষুধ, নকল খাবার স্যালাইন, নকল কাশির ওষুধ, নকল প্রসাধনী সামগ্রীসহ ৫০ ধরনের বিভিন্ন নকল খাদ্যপণ্য উদ্ধার করে জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ সময় গোডাউনের মালিক ও ভেজাল পণ্যের মালিক এস এম ইয়াকুব ও তার কারখানার কর্মচারী শাকিবকে আটক করা হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা করা হবে।

পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি এ কে এম আজমল হুদা জানান, তারা এসব নকল পণ্য তৈরি করে গ্রামের সাপ্তাহিক বাজারগুলোতে বিক্রি করতেন।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম