প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার, তরুণ কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১৮:৩৫আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৮:৩৫

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম (১৮) নামে এক তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিকালে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রহমানের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সহকারী রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার বিকালে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। আরিফুল কলাপড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম ধুলাসার গ্রামের বাহাদুর ভূঁইয়ার ছেলে।

মহিপুর থানার এসআই মো. আসাদ জানান, এ ঘটনায় ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফকে প্রধান আসামি করে মহিপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় আর ২/৩ জনেকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গতকাল দুপুরে প্রথমে আরিফুল ইসলাম নামের আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে কয়েকটি ছবি পোস্ট করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে আইডির নাম পরিবর্ত করে রাখা হয় ‘চরমোনাই মুজাহিদ’। রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতার অভিযোগের ভিত্তিতে আরিফের কাছ থেকে ওই ফেসবুক আইডিসহ মোবাইল উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের