পিরোজপুরে নাশকতার মামলা, ঢাকায় যুবদল নেতা গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১৮:০৫ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:০৫

পিরোজপুরের মঠবাড়ীয়া থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় মঠবাড়ীয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর পুরানা পল্টনের পানির ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল।

তিনি বলেন, ‘মিথ্যা ও গায়েবি মামলায় মাসুম বিল্লাহকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণে বাধা দেওয়ার জন্য এই মামলা করা হয়েছে। এই জাতীয় গায়েবি মামলার কারণে আমাদের নেতাকর্মীরা আজ বাড়িছাড়া।’

মঠবাড়ীয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৪ ডিসেম্বর রাতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম মোল্লা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ূন কবিরসহ দলের ১০২ জনকে নামীয় এবং ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ওই মামলার আসামি উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব