দেশে আসার পর প্রবাসীকে হত্যা, ১১ আসামি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৭:০৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭:০৬

মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর রুপাতলীতে র‌্যাব-৮ এর সদরদফতরে সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব-৮ এর পরিচালক লে. কর্নেল মাহমুদুল হাসান। তিনি জানান, ১০ বছর ধরে মালয়েশিয়ায় থাকা দানেশ তিন মাস আগে দেশে আসেন। দেশে আসার পর থেকে শত্রুতার জেরে আসামিপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, এর রেশ ধরে ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার ঠাকুর কান্দী গ্রামের লোকমান আকনের বাড়ির সামনে আসামিরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দানেশকে। এই ঘটনায় নিহতের বাবা সোনা মিয়া ৫৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে ঢাকার শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি শাহিন মোড়লকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আরও ১০ আসামিকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার আসামিদের শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম