খেজুর রস খাওয়ার দেড় মাস পর শ্বাসকষ্টে পুলিশ সদস্যের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের আইসোলেশনে মো. পলাশ (২২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর গ্রামের বাড়ি মাগুরায় তার লাশ নিয়ে যান স্বজনরা।

মো. পলাশ পিরোজপুর জেলা পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। মাগুরার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে তিনি। ২০১৮ সালে পুলিশে যোগদানের পর থেকে পিরোজপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন।

হাসপাতালের মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এজেডএম ইমরুল কায়েস বলেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ায় শনিবার (১১ ফেব্রুয়ারি) পলাশকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন বিকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রাতে মেডিসিন ওয়ার্ডের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে আইসোলেশনে রাখা হয়। রবিবার দুপুরে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘পলাশের জ্বর, খিঁচুনি ও শ্বাসকষ্ট ছিল। সর্বশেষ ব্রেইনে ইনফেকশন হয়ে মৃত্যু হয়েছে। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। এজন্য রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন আসতে ২৪ ঘণ্টা লাগবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’ 

হাসপাতালে পলাশের সঙ্গে থাকা শ্যালক ফিরোজ আলম বলেন, ‘অসুস্থ হওয়ার দেড় মাস আগে খেজুরের কাঁচা রস পান করেন পলাশ। শনিবার জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। রবিবার তার মৃত্যু হয়েছে।’

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘পলাশ পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের