বঙ্গোপসাগরে ডাকাতি

১২ দিন পর দুই জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৩

বরগুনা প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ০৭:৫৬আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৭:৫৬

বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়ার পথে ডাকাতির কবলে পড়া ‘এফবি ভাই ভাই’ ট্রলারের নিখোঁজ পাঁচ জেলের মধ্যে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ মার্চ) সন্ধ্যার পরে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃতরা হলেন, ট্রলারের মাঝি কাইয়ুম জোয়াদ্দার ও বাবুর্চি আবুল কালাম। কাইয়ুম জোয়াদ্দার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া এলাকার মানিক জোমাদ্দারের ছেলে ও আবুল কালাম বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামের মৃত নাজেম হাওলাদারের ছেলে। এঘটনায় এখনও নিখোঁজ জেলেরা হলেন, আব্দুল আলিম (২২), ফরিদ মিয়া (৩০) ও খায়রুল (২৮)। এদের বাড়ি বরগুনা ও তালতলীতে।

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফিরে আসা জেলেরা জানান, গভীর সাগরের সোনার চর এলাকায় পাঁচ জনের লাশ ভাসতে দেখা গেছে— এমন সংবাদের ভিত্তিতে গত তিন দিন ধরে সোনার চর ও তার আশপাশের এলাকা খুঁজতে থাকি। মঙ্গলবার দুপুরে সোনার চর থেকে গভীর সমুদ্রে কাইয়ুম জোয়াদ্দারের লাশ পাওয়া যায়। এর পর আজ বুধবার সোনার চর থেকে চার ঘণ্টা গভীরের বাইজদ্দার বয়া এলাকায় আবুল কালামের লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

১২ দিন পর কীভাবে লাশের পরিচয় শনাক্ত করলেন এ বিষয়ে জানতে চাইলে এক জেলের ছেলে রুবেল বলেন, ‘এঘটনায় ফিরে আসা জেলে ইয়াসিন জোমাদ্দার জানিয়েছেন, আমার বাবার ডান হাতে ডাকাতরা কোপ দিয়েছিল। গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ইয়াসিন জোমাদ্দার সেই ক্ষত স্থান বেঁধে দিয়েছিল। সেই ক্ষত দেখেই বাবাকে শনাক্ত করা হয়েছে।’

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বঙ্গোপসাগরে ডাকাতির ঘটনায় ৯ জেলেকে পিটিয়ে সাগরে ফেলে দেওয়া জেলেদের মধ্যে চার জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এদের মধ্যে এক জন মারা গেছে। নিখোঁজ অপর পাঁচ জেলের মধ্যে ১২ দিন পর দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম হাওলাদার জানান, উদ্ধার হওয়া দুই জেলের মরদেহ গভীর বঙ্গোপসাগর থেকে নিয়ে আসা হচ্ছে। মালিক সমিতির নেতাদের মাধ্যমে মরদেহ দুটি বরগুনা মর্গে নিয়ে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৭ ফেরুয়ারি দিবাগত রাত ২টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পায়রাবন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় এফবি ভাই ভাই ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে ৯ জেলেকে কুপিয়ে ও পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয় দস্যুরা। এছাড়াও বাকি ৯ জেলেকে জিম্মি করে মালামাল লুটে নেয় তারা। এর তিনদিন পর নিখোঁজ ৯ জেলের মধ্যে ৪ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও চিকিৎসাধীন এক জেলের মৃত্যু হয়। এখন বাকি ৫ জেলের মধ্যে দুই জেলের মরদেহ উদ্ধার করা হলো।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান