৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নারী ইউপি সদস্যের মামলা

ঝালকাঠি প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ২২:১৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২২:১৩

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বাউল শিল্পী ছালমা আলমগীরের নামে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে আট জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

ছালমা আলমগীর বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন। আদালতের বিচারক গোলাম ফারুক রাজাপুর থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন মিজানুর রহমান ওরফে নীরব, রাজ্জাক হোসাইন পিন্টু ওরফে রাজ্জাক পিন্টু, কামরুল ওরফে কামরুল, নাফিউল ইসলাম, বশির আহমেদ খলিফা, নাজমুল হাসান সীমান্ত, নুরুল আলম মোল্লা ও খন্দকার সিরাজুল ইসলাম। 

ছালমা আলমগীরের অভিযোগ, তাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ও মানহানিকর পোস্ট দিয়েছেন আসামিরা। 

মামলার এজাহারে ছালমা আলমগীর উল্লেখ করেছেন, সম্প্রতি ছালমার মোবাইল ফোন চুরি হয়। ফোন থেকে একটি ভিডিও নেন আসামিরা। গত ২৫ মার্চ বিকাল ৩টার দিকে ধারণকৃত ভিডিওর বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ছবি তৈরি ও ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট দেন। এতে তার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন।

ছালমা আলমগীর বলেন, ‘আপত্তিকর মন্তব্য লিখে মিজানুর রহমান ওরফে নীরব হাওলাদারের ফেসবুক থেকে ছবি ও ভিডিও পোস্ট করা হয়। বাকি আসামিরা ছবি ও ভিডিও শেয়ার করে নানা মন্তব্য করেছেন। এ ধরনের সম্মানহানি ও বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়ায় মামলা করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই।’

/এএম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের