‘আগামী নির্বাচনে কাকে সমর্থন দেবো জনগণের মত নিয়ে তা ঠিক করা হবে’

বরিশাল প্রতিনিধি
১১ মে ২০২৩, ১৮:৩৪আপডেট : ১১ মে ২০২৩, ১৮:৫২

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা রয়েছে। যদি শক্তি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে জনগণের মতামত নিয়ে কাকে সমর্থন দেবো তা ঠিক করা হবে।’

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বরিশাল বিমানবন্দর সংলগ্ন সড়কে পথসভায় তিনি ‍এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘সংবিধান নিয়ে যে নাটক চলছে তা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে চাই। মানুষ মরে যাচ্ছে সেদিকে খেয়াল নেই, সংবিধান নিয়ে কামড়াকামড়ি চলছে।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘আপনারা ক্ষমতায় এলে এমন কাজ করেন যার ফলে জনগণের কাছে ভোট চাইতে সাহস হয় না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জি এম কাদের বলেন, ‘আগে তিনি বলেছিলেন, দরকার হলে সারাজীবন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। ওই সময় জাতীয় পার্টি চেয়েছিল নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু জায়গায় দাঁড়াক। যেখানে দাঁড়ালে নির্বাচন নিয়ে নাটক বন্ধ হবে। এখন নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাচ্ছে বিএনপি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে ইভিএম চালু করেছে। ইভিএমে জনগণ ভোট যেখানেই দিক সরকার যাকে চাইবে তিনি নির্বাচিত হবেন। জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করছে না, তাদের ওপর আস্থা রাখতে পারছে না।’

বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পথসভায় সভাপতিত্ব করেন দলটির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। বক্তব্য দেন মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসসহ অন্যরা।

পথসভার শেষ পর্যায়ে দলের জি এম কাদের বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ‍ইকবাল হোসেন তাপসকে পরিচয় করিয়ে দেন। তাকে ভোট দেয়ার ‍আহ্বান জানান।

এদিকে, পথসভা শেষে জি এম কাদেরের গাড়ি বহরের পেছনে থাকা শতাধিক মোটরসাইকেলের বহর নগরীর সীমান্তবর্তী এলাকায় আটকে দেয় পুলিশ। সিটি করপোরেশন নির্বাচনের আচরনবিধি লঙ্ঘন হওয়ায় তাদেরকে নগরীতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা সূত্র।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ