আহ্বায়ক কারাগারে যাওয়ার ৬ ঘণ্টা পরই বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বরিশাল প্রতিনিধি
১৬ মে ২০২৩, ০০:৪৮আপডেট : ১৬ মে ২০২৩, ০০:৪৮

বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না কারাগারে যাওয়ার ৬ ঘণ্টা পরই ছাত্রলীগের এই ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৫ মে) রাত ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় মান্নাকে সোমবার বিকাল ৪টার দিকে কারাগারে পাঠানো হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানিয়েছেন, বরিশাল মহানগর ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত করতে তিন মাসের জন্য দুইজনকে যুগ্ম আহ্ববায়ক করে ৩২ সদস্যের কমিটি করা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে গড়া ছাত্রলীগ দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে কমিটি বিলুপ্ত করা হয়। এতে করে বরিশাল সিটি নির্বাচনে কোনও প্রভাব পড়বে না। উপরন্তু ছাত্রলীগের কার্যক্রমে গতিশীলতা আরও বাড়বে।

গত বছরের ২৩ জুলাই ৩২ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্ববায়ক কমিটি অনুমোদন দেন তৎকালীন কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। এরপর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশিত হয়।

সেখানে উল্লেখ করা হয়, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না বরিশাল জেলা বাস মালিক গ্রুপের কার্যনির্বাহী সদস্য, একই সঙ্গে তিনি বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য ফেডারেশনের আইনবিষয়ক সম্পাদক। ছাত্রত্ব নেই তার। করেছেন দুই বিয়ে। কমিটির যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলামও বিবাহিত। অছাত্র হয়েও তিনি পদ পান। অপর যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শাকিলও বিবাহিত এবং নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এভাবে কমিটির সকলের বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। ওই কমিটি বাতিল করতে নগরী এবং ঢাকায় পর্যন্ত বিক্ষোভ হয়েছে।

কাউনিয়া থানা পুলিশ জানায়, রবিবার রাতে মহাশ্মশান এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের চার কর্মীকে মান্নার নেতৃত্বে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার দিন রাতেই ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনা আহমেদ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় মান্নাসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার বিকাল ৪টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়। আদালতের বিচারক আল ফয়সাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/আরআইজে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম