ঈদের জামাতে নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন সাদিক আব্দুল্লাহ

বরিশাল প্রতিনিধি
২৯ জুন ২০২৩, ১৪:৪১আপডেট : ২৯ জুন ২০২৩, ১৫:১০

বরিশালে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সামনের সারিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। নামাজের আগে দুজনই নগরবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

বক্তব্যে সাদিক আব্দুল্লাহ বিগত দিনের কর্মকাণ্ডে কোনও ভুলত্রুটি থাকলে নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর খোকন সেরনিয়াবাত নির্বাচনে নগরবাসীকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টি তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টায় ঈদের প্রধান জামাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ বলেন, আজকে আমরা সবাই সবার জন্য দোয়া করবো। দোয়া করবো আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর জন্য।

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাড়ে চার বছর আপনাদের জন্য কাজ করেছি। সেই কাজে কোনও ভুলত্রুটি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সামনের সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন বরিশালের বর্তমান ও সাবেক মেয়র

তিনি বলেন, এ সাড়ে চার বছর আমার নিজের কোনও স্বার্থ ছিল না। নগরবাসীর জন্য কাজ করার চেষ্টা করেছি। এতে কোন ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আছি থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিন বরিশালের মানুষের সেবা করবো, মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। এ জন্য মেয়র হওয়ার প্রয়োজন হয় না। মনের মধ্যে কোনও কালিমা থাকলে তা ধুয়ে-মুছে নতুনভাবে এগিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ায় সহযোগিতা করার আহ্বান জানান।

এর পরপরই বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত। তিনি শুরুতে তাকে ভোটে মেয়র নির্বাচিত করার জন্য নগরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নির্বাচনে আমি যে অঙ্গীকার করেছি তা প্রধানমন্ত্রীরও অঙ্গীকার। আমি দায়িত্ব নেওয়ার পরপরই নগরবাসীর উন্নয়নে কাজ করবো। তারা যেন শান্তিতে বাস করতে পারে সে বিষয়টি গুরুত্ব পাবে।

নামাজ শেষ করে নবনির্বাচিত মেয়রের দিকে হাত বাড়ান বিদায়ী মেয়র সাদিক ‍আব্দুল্লাহ। ‍এরপর দুজনে কোলাকুলি করেন, কিন্তু তাদের মধ্যে কোনও কথা হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী