দুইবারের পর টাকা না পেয়ে প্রেমিকার ভিডিও ছড়িয়ে দিলো প্রেমিক

বরিশাল প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩, ২২:৫৯আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২২:৫৯

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বরিশাল জেলার সদর এলাকা থেকে আকাশ সরদার নামের ওই যুবককে গ্রেফতার করে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অভিযুক্ত যুবক গৌরনদী উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮টায় ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোয়াজ্জেম হোসেন এক ব্রিফিংয়ে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগটি পেয়ে কাজ শুরু করে সাইবার টিম। এরপর গাজীপুর থানায় করা জিডির ভিত্তিতে ভুক্তভোগী তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে আকাশ সরদার বরিশালের গৌরনদী এলাকার বাসিন্দা।

তিনি জানান, তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তার ভিডিও সংগ্রহ করে ওই যুবক। ভিডিও ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভয় দেখিয়ে দুই ধাপে মোট তিন হাজার টাকা আদায় করে। পরে আরও টাকার জন্য চাপ দেয়। টাকা না পেয়ে ভিডিও ভুক্তভোগীর ভাই ও বান্ধবীর মেসেঞ্জারে পাঠায়।

মোয়াজ্জেম হোসেন আরও জানান, এই বিষয়ে গাজীপুর সদর থানায় করা জিডিটি মামলা হিসেবে রুজুর প্রক্রিয়া চলছে। ‍আকাশের মোবাইল ব্যাংকিংয়ে ‍আরও অনেক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ওই তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তার ধারণা, ওই সব লেনদেনও ‍একইভাবে ‍আদায় করেছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী