ঝড়ে ছিঁড়ে যাওয়া তারে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ২৩:৪০ আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২৩:৪০

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ঝড়ে ছিঁড়ে যাওয়া তারে স্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (০২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামের মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কর্মী হলেন মরিচবুনিয়া পল্লী বিদ্যুৎকেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান (৪২) ও একই কেন্দ্রের লাইনম্যান মো. মনির হোসেন (৩৫)। এর মধ্যে মিজানুর রহমানের বাড়ি পটুয়াখালী সদরে এবং মনিরের বাড়ি কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে কাঁঠালিয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বুধবার বিকালে ঝড়ে মোল্লারহাট বাজারে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ঝড় থামার পর সন্ধ্যায় বিদ্যুৎ অফিসের দুই কর্মী লাইন মেরামত করতে যান। এ সময় মোল্লারহাট বাজারের পাশে মোল্লাবাড়ির সামনে পড়ে থাকা একটি তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন তারা। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। তবে দুই ব্যক্তির স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব