চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদজ, চট্টগ্রাম
২৮ জুন ২০২৫, ১৮:১৪ আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:১৪
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সালেহা বেগম (৪০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সালেহা বেগমের বাড়ি মীরসরাই উপজেলায়। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে করোনায় সাত জন মারা গেছেন। এর মধ্যে চার জনই নারী।
 
শনিবার (২৮ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের নয়টি হাসপাতাল ও ল্যাবে ৯৬ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ছয় জনের শনাক্ত হয়। তার মধ্যে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ২১ জনের পরীক্ষায় চার জন এবং এভারকেয়ার হাসপাতালে নয় জনের পরীক্ষায় দুজনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। আক্রান্তদের চার জন নগরের এবং দুজন জেলার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে জেলায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ১৩ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু এক, নারী ৬৩ ও পুরুষ ৬৬ জন।
 
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে করোনায় আরও একজন মারা গেছেন। এ ছাড়া নতুন করে ছয় জনের শনাক্ত হয়েছে। করোনা মোকাবিলায় জনসচেতনতা গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
/এএম/
সম্পর্কিত
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
ক্ষমতার জন্য ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করেছে জামায়াত: রিজভী
ক্ষমতার জন্য ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করেছে জামায়াত: রিজভী
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন