শিঙাড়া দিতে দেরি, দোকানদারকে ‘মারধর করলেন’ ছাত্রলীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি
১০ আগস্ট ২০২৩, ০৯:২৮আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৯:২৮

ঝালকাঠিতে শিঙাড়া দিতে দেরি করায় দোকানদারকে মারধর করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জ্বল মজুমদারের বিরুদ্ধে। ঝালকাঠি পৌর মিনি পার্কে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় বেবি বোম্বাই শিঙাড়া নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক মিরাজ দাবি করেন, সন্ধ্যায় আমার দোকানে শিঙাড়া কিনতে আসেন ছাত্রলীগ নেতা উজ্জ্বল মজুমদার। টাকা দিয়ে তাড়াতাড়ি দিতে বল। কিন্তু  দোকানে আরও ক্রেতা থাকায় তাদের শিঙাড়া দিতে দেরি হয়। এতে আমাদের সঙ্গে উচ্চবাচ্য করতে থাকে। তার টাকা ফেরত দেওয়ায় শিঙাড়াসহ মালামাল ফেলে দেয়। এর প্রতিবাদ করায় আমাকে মারধর করে। জামায়াত-শিবির বলে গালাগাল দেয়। স্থানীয় লোকজন এসে থেকে আমাকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এতে ওই ছাত্রলীগ নেতা আরও ক্ষিপ্ত হয় দেখে নেওয়ার হুমকি দেন। 

এই বিষয়ে উজ্জ্বল মজুমদার দাবি করেন, আমার তাড়া থাকায় আগে টাকা দিয়ে শিঙাড়া দিতে বলি। আমাকে দাঁড় করিয়ে রেখে শিঙাড়া দিচ্ছে। এর প্রতিবাদ করলে টাকা ছুড়ে মারে। ও আমার সঙ্গে বেয়াদবি করেছে। রাগ করে এ জন্য শাসিয়েছি। কিন্তু গায়ে হাত তুলিনি ও শিঙাড়া ফেলে দেইনি। এ ঘটনায় পুলিশের কাছে যাওয়ার মতো কোনও ঘটনাই ঘটেনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ওদেরকে উসকে দিয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক