নির্বাচনে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে দায়িত্ব পালন করবে পুলিশ: আইজিপি

বরিশাল প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ১৮:১৫আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৮:১৫

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের সব ধরনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, ‘নির্বাচনকালীন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে পুলিশ। দীর্ঘদিন ধরে নির্বাচনকালীন দায়িত্ব পালন করে আসছি আমরা। দায়িত্ব পালনে পুলিশের যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ রয়েছে, তা সবার জানা। দুই লাখ ১২ হাজার লোকবল রয়েছে, লজিস্টিক রয়েছে, আইনিভাবে কী করা প্রয়োজন, সীমাবদ্ধতা কতটুকু; এসব বিষয়ে সব পুলিশ সদস্যকে ব্রিফ করা আছে। কাজেই নির্বাচনের সময় নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সে দায়িত্ব আমরা সর্বোচ্চ সক্ষমতা দিয়ে পালন করবো।’

রবিবার (২৭ আগস্ট) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বরিশালের ডিআইজি মো. জামিল হাসান, মহানগর পুলিশ কমিশনার (বিএমপি) মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামসহ পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ সভায় অংশ নিতে শনিবার (২৬ আগস্ট) রাতে বরিশালে আসেন পুলিশ মহাপরিদর্শক। রবিবার সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যদি কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে, আমরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যেকোনো ধরনের নাশকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, সেটি অনুসরণ করছে পুলিশ উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘পাহাড়ে, পার্বত্য অঞ্চলে কিংবা বনে; যেখানেই তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, সেখানেই অভিযান চালিয়েছে পুলিশ। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং নিচ্ছি। সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের