ভোলায় সিসি ব্লক ধসে শিশুসহ দুই জন নিহত, আহত ৩

ভোলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩, ১৬:২৬আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৬:২৬

ভোলায় মেঘনা নদীর তীর সংরক্ষণের সিসি ব্লক ধসে এক নারী ও শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২ অক্টোবর) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা তালতলি মৎস্য ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী লাইজু বেগম (৩৮) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় ভিক্ষুক বলে জানা গেছে। শিশুটি বেদে পরিবারের সন্তান বলে জানা গেলেও নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গত মাস থেকে ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের ইলিশার লঞ্চঘাট এলাকার কয়েকটি পয়েন্টে মেঘনা নদীর তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধ ধসের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজও করছে।

সোমবার দুপুরের দিকে তালতলি মৎস্য ঘাট সংলগ্ন তীরে এসে একটি মাছ ধরার ট্রলার নোঙর করে। এরপর মাছ নিয়ে মৎস্য ঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা। ওই সময় লাইজু বেগম তীরের ব্লকের ওপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাইছিলেন। এ সময় হঠাৎ ব্লক ধসে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন লাইজু।

এ ছাড়াও এ ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়। এদের মধ্যে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার সদর হাসপাতালের নেওয়ার পথেই মারা যায়।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে