ইসরায়েলের পণ্য বর্জনের প্রতিজ্ঞা করলেন মুসল্লিরা

কুয়াকাটা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৮

ফিলিস্তিনের মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে ইসরায়েলের পণ্য বর্জনের প্রতিজ্ঞা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। রবিবার (১৫ অক্টোবর) আছর নামাজ শেষে জেলার কলাপাড়ার কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে সাধারণ মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পৌর মেয়র আনোয়ার হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন- কুয়াকাটা ইমাম সমিতির সাধারণ সম্পাদক কে এম খালেকুজ্জামান মনির, সাগর সৈকত জামে মসজিদের খতিব মুফতি মোস্তফা কামাল, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাংবাদিক হোসাইন আমির।

এ সময় বক্তারা ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে ইসরায়েলের সব পণ্য বর্জনের প্রতিজ্ঞা করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী