ইউপি প্রার্থীসহ জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মী আটক

বরিশাল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৫

আটক নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার উলানিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উলানিয়া ইউনিয়ন জামায়াতের আমির ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা সিদ্দিকুর রহমান এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ হোসেন। তারা নাশকতা ও যানবাহন ভাঙচুর মামলার আসামি।
আটক বাকিরা হলেন- ইলিয়াস হোসেন,আবু জাফর,রুবেল হোসেন ও সাইফুল ইসলাম। তারা জামায়াত-শিবির কর্মী বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দে।
তিনি জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছিলেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় এস আই ইমানুর হোসেন বাদী হয়ে মামলা করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানোর প্রস্তুতি চলছে।
/বিটি/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম