ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় বরিশালে প্রস্তুত ৫৪১ ‍আশ্রয়কেন্দ্র

বরিশাল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৩, ২৩:০৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২৩:০৯

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দূরবর্তী স্থানে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। এ ছাড়া হামুন মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। প্রস্তত করা হয়েছে ৫৪১টি আশ্রয়কেন্দ্র।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৬টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। একইভাবে বন্ধ করা হয়েছে বরিশাল-ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচলও। এতে করে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

জেলা প্রশাসক শহিদুল ‍ইসলাম জানিয়েছেন, বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতির পাশাপাশি বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে ৬১টি মেডিক্যাল টিম।

তিনি আরও জানান, দুর্যোগ মোকাবিলায় প্রায় ১১শ মেট্রিক টন চাল এবং নগদ ৯ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। গ্রামবাসীকে ‍আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে স্বেচ্ছাসেবীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কার চেয়েও বেশি: ত্রাণ প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় হামুন: বিশুদ্ধ পানির সংকট, এখনও কাটেনি বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়
ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত ৩৭ হাজার বসতবাড়ি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি