ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ভোলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ০১:৪৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:৪৯

ভোলা সদরে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তারা অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারিস্টার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক শফিকুল ইসলাম (৬৫) ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারিস্টার কাচারি এলাকায় যাত্রী নিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সদর থানার ওসি শাহীন ফকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের গ্রেফতারের  চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম