বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, জেপির ৩ নেতা আটক

পিরোজপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ১১:৫০আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫০

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায় জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল, পৌর জাতীয় পার্টি জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার। এ সময় মামুনুর রশিদ সরদারের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের সমর্থনে ও বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের প্রতিবাদে ভান্ডারিয়া শহরে মিছিল চলছিল। এ সময় জেপি নেতাকর্মীরা সভা শেষে দলীয় কার্যালয় থেকে বের হলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা হয়। তখন চারটি ককটেল বিস্ফোরিত হয়।  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন লিটন পেশকার বলেন, হরতাল-আবরোধের প্রতিবাদে আমরা মিছিল করছিলাম। তখন জাতীয় পার্টি জেপি-এর কর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামালা চালায় এবং গুলি বর্ষণ করে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহিবুল হোসেন মাহিম বলেন, ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি। কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে তা আমরা জানিনা।  

পিরোজপুরের পুলিশ সুপার মো. শফিউর রহমান জানান, জাতীয় পার্টি জেপির নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান জানান, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তারা সবাই একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ এপ্রিল ভান্ডারিয়া উপজেলার তেলীখালীতে জাতীয় পার্টি জেপি ইফতার পার্টি শেষে দলীয় নেতাকর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের ওপর হামলা করেন। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী আহত হন।

পরে জেপির কর্মীরা উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মেডিক্যাল মোড়ে থাকা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন। এ ঘটনায় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদী ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন