শাহজাহান ওমরের চেয়ে তার স্ত্রীর নগদ টাকা ৫ গুণ বেশি

ঝালকাঠি প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমর ও তার স্ত্রী মেহজাবিন ফারজানা তিন কোটি ৮৭ লাখ আট হাজার ৮৬৭ টাকার মালিক। এর মধ্যে শাহজাহান ওমরের চেয়ে তার স্ত্রীর নগদ টাকা পাঁচ গুণ বেশি।

এই প্রার্থীর হলফনামা ঘেঁটে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় এসব টাকার হিসাব দিয়েছেন। তবে হলফনামায় তার ও পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করেননি। মনোনয়নপত্র নেওয়ার একদিন আগে মামলা থেকে জামিনে মুক্তি পেলেও কোনও মামলার তথ্য হলফনামায় নেই।

শাহজাহান ওমর হলফনামায় উল্লেখ করেছেন, নিজের নামে কোনও ইলেকট্রনিকস সামগ্রী না থাকলেও স্ত্রীর নামে আছে এক লাখ ২৫ হাজার টাকার পণ্য। কৃষিজমি, বাড়ি, দোকান ও অন্যান্য উৎস থেকে তার বার্ষিক আয় ৩০ লাখ ৫৯ হাজার ১৭০ টাকা। নিজের নামে আছে নগদ ছয় লাখ ৬৪ হাজার ৫২৭ টাকা। স্ত্রীর নামে আছে নগদ ৩৫ লাখ ১৪ হাজার ৪৫০ টাকা। এই হিসাবে ওমরের চেয়ে তার স্ত্রীর নগদ টাকার পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা টাকার পরিমাণ সাত লাখ ৮৩ হাজার ৮৫৭ টাকা, স্ত্রীর নামে আছে তিন লাখ ৮৭ হাজার ৯১৩ টাকা।

এছাড়া সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, বিনিয়োগ ও এফডিআরে নিজের নামে এক কোটি পাঁচ লাখ ৫০ হাজার টাকা এবং একই খাতে স্ত্রীর নামে আছে এক কোটি এক লাখ টাকা। নিজের নামে যে গাড়ি আছে তার দাম ৬০ লাখ ৭০ হাজার টাকা এবং স্ত্রীর নামে আছে ১৭ লাখ ৪ হাজার টাকার গাড়ি। স্ত্রীর নামে আসবাবপত্রসহ আরও ১৮ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ওমরের কোনও ঋণ নেই।

/এএম/
সম্পর্কিত
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনদু’দিনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন ১০২৫ জন
মনোনয়ন তুলতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম