‘নির্বাচন পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল, কোনও জাল ভোট দেওয়া যাবে না’

ঝালকাঠি প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ২১:৩১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২১:৩১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মহল পর্যবেক্ষণ করছে উল্লেখ করে ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু বলেছেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চত করতে হবে। কোনও ধরনের জাল ভোট দেওয়া যাবে না। কেন্দ্রে সর্বাধিক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মহল যাতে কোনও ত্রুটি ধরতে না পারে এবং ইস্যু তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

আমির হোসেন আমু বলেন, ‘ভোটের দিন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাইকে নিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কেন্দ্রে যেতে হবে। দেশের মানুষ নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রতিনিধি পরিবর্তন করতে চায়। সে সুযোগ ভোটারদের করে দিতে হবে।’

ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র মো. লিয়াকত আলী।

এর আগে বিকালে আমির হোসেন আমু কেওড়া ইউনিয়নে নির্বাচনি পথসভায় দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম