ভোটকেন্দ্রে ৮০ ভাগ ভোটার উপস্থিতির আহ্বান শাহজাহান ওমরের

ঝালকাঠি প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৮ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৮

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম কাঁঠালিয়া উপজেলার সদর ও চেঁচরীরামপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে নির্বাচনি পথসভা করেন।

রবিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি চিংড়াখালী মিয়াজি বাড়ি দরবারের ময়দানে পথসভা করেন ও নৌকায় ভোট চান।

এর আগে, সকাল সাড়ে ৯টায় কাঁঠালিয়া বাইপাস মোড় আউরা হাটে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান ওমর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশি-বিদেশি চাপ ও ষড়যন্ত্র উপেক্ষা করে ৭ জানুয়ারি ৭০ থেকে ৮০ ভাগ ভোটার উপস্থিত করতে হবে।’

এরপরে তিনি জয়খালী, আমরিবুনিয়া, হেতালবুনিয়া, বটতলা বাজার, মাঝিবাড়ি, কৈখালী বাজারে দিনব্যাপী পথসভা ও প্রচারণা চালান।

তিনি আরও বলেন, ‘৬০ থেকে ৭০ ভাগ ভোট না পড়লে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে চাপে পড়তে পারেন। তাই আগামী ৭ জানুয়ারি সর্বোচ্চসংখ্যক ভোটারদের কেন্দ্রে উপস্থিত করতে হবে। নারী, অসুস্থ, প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে আনতে হবে।’

শাহজাহান ওমর বলেন, শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এই মুহূর্তে আমরা বড় বিপদের মধ্যে আছি। আপনারাই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। নির্বাচনে আমাদের জিততেই হবে।’

এ সময় উপস্থিত ছিলেন শাহজাহান ওমরের ছোট ভাই ডা. শাহ আলম, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আওয়ামী লীগ নেতা আ. জলিল মিয়াজিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব