পলিটেকনিকে পড়ার পাশাপাশি কাজ করতেন ওয়ার্কশপে, কর্মস্থলে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু

বরিশাল প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৫৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৫৬

বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায় দোকানে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র। আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত হয়।

মারা যাওয়া সজীব জমোদ্দার বরিশাল নগরীর বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিকস বিভাগের পঞ্চম পর্বের ছাত্র ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের ইটভাটার শ্রমিক কালাম জমোদ্দারের ছেলে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর গ্যাসের থ্রি-হুইলার গাড়ির ওয়ার্কশপ থেকে সজিবের লাশ উদ্ধার করা হয়। সজিব ওই ওয়ার্কশপের কর্মচারী ছিলেন। দুই মাস পূর্বে কাজে যোগদান করেন। লেখাপড়ার পাশাপাশি ওই ওয়ার্কশপে কাজ করতেন এবং রাতে ঘুমাতেন।

তিনি আরও বলেন, পাঁচটি দোকানের মধ্যে একটি ওয়ার্কশপ, দুটি থ্রি-হুইলারের যন্ত্রাংশের ও দুটি কাঠের দোকান ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

শিক্ষক মেহেদী হাসান বলেন, নিহত সজীব দরিদ্র হওয়ায় কলেজ থেকে তাকে যতটা সম্ভব সহযোগিতা করা হতো। এ ছাড়া সে কাজ করে তিনবেলা খাবার এবং ঘুমের জায়গার ব্যবস্থা করতো। সম্প্রতি ওই ওয়ার্কশপে কাজ নেয় সজীব। কাজ শেষে রাতের খাবার খেয়ে দোকানেই ঘুমিয়ে পড়তো। সেখানে ছোট একটি খাটে রাত কাটাতো। প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও সেখানে ঘুমিয়ে ছিল। ওয়ার্কশপ এবং খাটসহ সজীব দগ্ধ হয়। খাটটি ভস্মীভূত হলেও সেখানে পড়ে রয়েছে সজীবের ব্যবহৃত মোবাইল।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার ধারণা বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুতায়িত হয়ে ওয়ার্কশপ কর্মচারী মারা যায়। পরে আগুনে পুড়ে অঙ্গার হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর তার লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা কোতোয়ালি মডেল থানার এসআই আল মামুন বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হবে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের