মেম্বারের ছেলের বিরুদ্ধে শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২

ঝালকাঠির রাজাপুরে পেটে পিস্তল ঠেকিয়ে মোস্তাফিজুর রহমান জাকির নামে এক স্কুলশিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মধ্য নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জাকির ওই গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে। তিনি রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক।

আহত মোস্তাফিজুর রহমান জাকির জানান, রবিবার রাতে বাড়ি ফেরার পথে নারিকেলবাড়িয়া গ্রামের ইউপি সদস্য আ. সোবাহান হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম চানের নেতৃত্বে ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরও কয়েক জন পথরোধ করে পেটে পিস্তল ঠেকিয়ে ডাক-চিৎকার দিতে নিষেধ করে মারধর করে। এরপর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। এ সময় একটা টর্চ লাইটের আলো আসলে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানায় নেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে জানতে তৌহিদুল ইসলাম চানকে ফোন করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব