নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক

বরিশাল প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, ২৩:৫২আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২৩:৫২

বরিশাল নগরীর চকবাজার এলাকায় জামে এবাদুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (২৮ মার্চ) জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

মুসল্লিরা জানান, দুপুর দেড়টার দিকে মুসল্লিরা জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন মসজিদের দোতলার একটি এসি চালু করতে মুয়াজ্জিন বৈদ্যুতিক সুইচ চালু করেন। স্পার্ক করলে তিনি সুইচ বন্ধ করে দেন। এরপর সবাই নামাজে দাঁড়ালে কিছুক্ষণের মধ্যে বিকট শব্দ হয়। ইমামের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং এসির কাছাকাছি আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। কোনও ক্ষতি হয়নি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম ও স্থানীয় কাউন্সিলর হুমায়ুন কবির লিংকু জানিয়েছেন, মসজিদের দোতলায় ইমামের কক্ষের এসি বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায়। মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও হতাহতের ঘটনা ঘটেনি। মুসল্লিরা নামাজ ছেড়ে নিচে নেমে আসেন। ঘটনার পরপরই মসজিদের বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। বিস্ফোরণে এসি ছাড়া আর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সবকিছু স্বাভাবিক আছে। মসজিদে নিয়মিত নামাজ আদায়ে কোনও অসুবিধা নেই। বড় কোনও ক্ষতি হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমীন বলেন, মসজিদের দোতলায় ইমামের থাকার কক্ষে এসি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বেশি সময় চলায় গরম হয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। নতুবা এসিটি ত্রুটিপূর্ণও থাকতে পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর মূল কারণ জানা যাবে।

বরিশালের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নাফিসুর রহমান বলেন, জামে এবাদুল্লাহ মসজিদে এসি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি আমরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। মসজিদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

/এএম/
সম্পর্কিত
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মসজিদের টাকায় ছুরি কেনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী