নৌবাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে: নৌবাহিনীর প্রধান

ভোলা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:২১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:২১

নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, ‘নৌবাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।’

তিনি বলেন, ‘দেশ একটি গঠনমূলক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের এই সময়ে সবাইকে বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। তবেই পরিবর্তন সম্ভব হবে।’ 

সোমবার (৯ সেপ্টেম্বর) তৃণমূল পর্যায়ে ভোলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামো সুরক্ষা এবং যৌথ বাহিনীর কার্যক্রম পরিদর্শনের পর এ কথা বলেন তিনি। এদিন সকালে ভোলা সার্কিট হাউজ হল রুমে ভোলা নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিং করেন। 

এ সময় নৌবাহিনীর প্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত এলাকায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা করছে নৌবাহিনী। এরই মধ্যে নৌবাহিনীর সহায়তায় উপকূলীয় অঞ্চলের থানাসমূহে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন থানায় পুলিশকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করছে নৌবাহিনী।’  

নৌবাহিনীর প্রধান বলেন, ‘গণমাধ্যমের সহায়তায় ও স্থানীয় জনমানুষের সঙ্গে একতাবদ্ধ হয়ে যেকোনও পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যতদিন সরকার চাইবে ততদিন অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে মাঠে নিয়োজিত থাকবে বাংলাদেশ নৌবাহিনী।’ 

এ সময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জআমান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জান ও নৌবাহিনী কর্মকর্তারা প্রধানের সঙ্গে ছিলেন।

/এএম/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম