জেলের জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের পাখি মাছ

কুয়াকাটা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১৩:২৫আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৩:২৫

বঙ্গোপসাগরে আবুল কাশেম (৫২) নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি পাখি মাছ। বুধবার (২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় মাছটি একনজর দেখছে উৎসুক জনতা ভিড় জমায়।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামে সোহেল নামের এক মাছ ব্যবসায়ী মাছটি সাড়ে ৩ হাজার টাকায় কিনে নেন। গত শনিবার আবুল কাশেম মাঝি ২১ জেলেসহ মায়ের দোয়া নামের একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম-সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছটি ধরা পড়ে।

মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা

আবুল কাশেম বলেন, ‘আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ কিছুটা কমে গেছে। আগে বেশি ধরা পড়তো।’

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘পাখি মাছ গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্য বেশি নয়। আশা করছি, আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
এত কষ্টের কাজে কেন নারীরা, কোথায় পুরুষরা?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি