শত্রুতায় বিষ প্রয়োগ, মরে ভেসে উঠলো ১০ লাখ টাকার মাছ

কুয়াকাটা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ১২:৪১আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৩:০১

পটুয়াখালীর মহিপুরের বিএনপি নেতা শানু খানের (৪৫) মাছের ঘেরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতে লতাচাপলী ইউনিয়নের পুনামাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এতে তার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

সরেজমিনে জানা গেছে, বরাবরের মতো গতকাল রাতে ঘেরে মাছের খাবার দিয়ে বাসায় যান শানু খান। শনিবার সকালে এসে দেখেন ঘেরের মাছ মরে ভেসে উঠেছে, কিছু মাছ ছোটাছুটি করছে।

তার ছোট ছেলে কোয়েল খান জানান, তিনি সকালে ঘেরের পাশে এসে দেখেন, কিছু মাছ ভেসে উঠেছে। এরপর তার বাবাকে বিষয়টি জানান। তার বাবা এসে কান্নায় ভেঙে পড়েন। ঘেরের গলদা চিংড়ি দুর্বৃত্তরা নিয়ে গেছে।

খলিল সিকদার বলেন, সকালে শুনতে পাই শানু মিয়ার ঘেরে মাছ মরে গেছে। এখানে এসে দেখতে পেলাম, মাছ মারার বিষ দেওয়ার কারণে ঘেরের সব মাছ মরে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক। 

ক্ষতিগ্রস্ত শানু খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, গভীর রাতে কে আমার এত বড় ক্ষতি করলো তা আমি জানি না। সকালে এসে দেখি, ঘেরের সব মাছ ভেসে উঠছে। পানি বেশি থাকায় তাৎক্ষণিক মাছ ধরতেও পারছি না। আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার প্রতিপক্ষ শত্রুরা রাতের আঁধারে এমন ঘৃণিত কাজটি করেছেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।

লতাচাপলি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বিষয়টি জানার জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংগঠনিক, সিনিয়র সহ-সভাপতিসহ ঘটনাস্থলে এসেছি। এটি খুবই দুঃখজনক বিষয়। কে বা কারা করেছে এখনও নিশ্চিত নই। তবে ভুক্তভোগীকে মহিপুর থানায় বিষয়টি জানানোর জন্য বলেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মহিপুর থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিকে আমরা সার্বিক সহযোগিতা করবো।

/এফআর/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম