‘সংবিধানের মতে নয়, যেভাবে সরকার গঠিত হয়েছে সেভাবে রাষ্ট্রপতি ইস্যু সমাধান’

বরিশাল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ২২:৫২আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২২:৫২

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থান কোনও সংবিধান মেনে হয়নি, তেমনি উপদেষ্টা পরিষদ যে ক্ষমতায় বসেছে, তাও কোনও সংবিধানের আলোকে হয়নি। এরপরও সংবিধানের অজুহাত তুলে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যু জিইয়ে রাখা হয়েছে। এক্ষেত্রে সংবিধানের অজুহাত দেওয়া উচিত নয়। সংবিধানের মতে নয়, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যেভাবে সরকার গঠিত হয়েছে, একইভাবে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুও সমাধান করতে চাই।’

শনিবার (২৬ অক্টোবর) রাতে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সিরাতুন্নবী (সা.) মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুকে কেন্দ্র করে যারা ফ্যাসিবাদী সরকার উৎখাত করেছে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হোক, জামায়াতে ইসলামী তা চায় না। ৫ আগস্টের চেতনাকে ধারণ করে রাষ্ট্রপতির ইস্যুও সমাধান করতে হবে। এ জন্য জামায়াত সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি মোর্চা গঠনের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াতের আমির মতবিনিময় করছেন। এ জন্য দফায় দফায় বৈঠক হচ্ছে। আলোচনায় সব ইসলামি দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আকুতি দেখছি। জাতীয় ঐক্যের ফর্মুলা তৈরি করেছি। আশা করছি, ষড়যন্ত্র না হলে দলগুলোর মধ্যে দূরত্ব কমবে এবং ঐক্যের পরিবেশ সৃষ্টি হবে।’

মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের