সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীর গাড়িবহরে হামলার ১১ বছর পর মামলা

পটুয়াখালী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৮

পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার ১১ বছর পর মামলা করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী সদর থানায় মেহেদী হাসান জীবন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এতে সদর উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তা মিয়াকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বদরপুর বাজারের দলীয় কর্মসূচি শেষে শহরে ফেরার পথে শিয়ালী বাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে জেলা কৃষক দলের সভাপতি এস এম আব্দুর রব হাওলাদার, ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহন সিকদার, যুবদলের সদস্য দেলোয়ার হোসেন ও শফিক টেইলার গুরুতর আহত হন। মামলায় ৫৭ জন নামধারী ছাড়াও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী মেহেদী হাসান জীবন বলেন, ‘২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে মুক্তা মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আমার বাবা গুরুতর আহত হন। তখন আমার বাবার চিকিৎসাই আমরা ঠিকভাবে করতে পারিনি। ওই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যেখানে চিকিৎসাই করাতে পারিনি, সেখানে বিচার পাওয়া তো দূরের কথা। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ওই সরকার বিতাড়িত হওয়ায় ন্যায়বিচার পাওয়ার আসায় আমি মামলাটি করেছি।’

সদর থানার ওসি বলেন, ’২০১৩ সালে হামলার ঘটনায় সদর থানায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি