ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা এক ব্যবসায়ীকে ৩ মাসের জেল

কুয়াকাটা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ২১:৩৩আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২১:৩৩

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি রাস্তা দখল করে ফ্রিজ রাখা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জাফর মৃধা (৪৫) নামের এক মুদি দোকানিকে দুই মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এই কারাদণ্ড দেন।

জানা গেছে, কুয়াকাটা চৌরাস্তা এলাকায় মৃধা স্টোরের স্বত্বাধিকারী জাফর মৃধা সড়ক দখল করে ফ্রিজ রেখে ব্যবসা করে আসছেন। সন্ধ্যায় কুয়াকাটা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই দোকানের সামনে গিয়ে সড়ক থেকে ফ্রিজ সরাতে বলেন। কিন্তু ওই দোকানি ফ্রিজ না সরিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ১৫ নভেম্বর কুয়াকাটায় রাসমেলা হবে। লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তাই কুয়াকাটার শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই দোকানি সড়ক দখল করে ফ্রিজ রাখলে তাকে ফ্রিজ সরাতে বলা হয়। তিনি ফ্রিজ না সরিয়ে উল্টো ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এ কারণে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, তিন চার দিন আগে কুয়াকাটার অবৈধ অনেক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কুয়াকাটার সৌন্দর্য ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ কী, কেন দেওয়া হয়
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী