পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটেরই উৎপাদন বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ২০:১৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:১৫

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পায়রা বিদ্যুৎকেন্দ্রটির নিকটবর্তী লোন্দা গ্রামে আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড নামের আরেকটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলছে। ৬৬০ মেগাওয়াট করে বিদ্যুৎকেন্দ্রটিতেও দুটি ইউনিট রয়েছে। বাংলাদেশ-চায়নার যৌথ মালিকানায় এ বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। এর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য সঞ্চালন লাইন সংস্থাপনের কাজ চলছে। ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশনায় পায়রা বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

পায়রা এক হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (অনুসন্ধান) শাহ মনি জিকো বলেন, গত ৯ নভেম্বর রাত থেকে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন লাইনে যুক্ত হওয়ার জন্য ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটও মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্ধ করে দিতে হয়েছে।

তিনি আরও বলেন, সাত দিন পর আবার এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমাদের বিদ্যুৎকেন্দ্রের জন্য সুইচিং পয়েন্ট নির্মাণসহ সব কাজ সম্পন্ন করতে হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করতে পারবো।’

/এফআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী