বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের দিনভর অভিযানে দুই দালাল আটক

বরিশাল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে কম সময়ে পাসপোর্ট করে দেওয়ার অভিযোগে এক নারীসহ দুই দালালকে আটক করা হয়। আটকরা হলেন- বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে থাকা দালাল সাইদা বেগম ও জাকির হোসেন।

আটক দুই জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৪০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা জানান, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকার বিনিময়ে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে একদল দালাল চক্র বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগে আজ সকাল থেকে তারা অভিযান পরিচালনা করেন। এর সঙ্গে জড়িত থাকায় দুই জনকে তারা এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে হাতেনাতে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে স্বচ্ছভাবে কাজ করার পরিবেশ তৈরি হবে। আবেদনকারীদের সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে আবেদনের অনুরোধ জানান। সে ক্ষেত্রে কোনও দালালের প্রয়োজন হয় না। আমরা সবসময় তাদের সেবায় নিয়োজিত আছি।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী