বরিশাল আ. লীগের ৩৬ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২০:২৮আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২০:৩৯

আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলার ৩৬ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, দলের জাতীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ীই জেলায় ৩৬ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয় ।
বিভিন্ন উপজেলার বহিষ্কৃতদের নাম নিম্নরূপ:
আগৈলঝাড়া উপজেলার শ্রমিক লীগ সভাপতি সোহেল ইমরোজ লিটন তালুকদার, বাকাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লাবণ্য আক্তার তালুকদার (সোহেল ইমরোজের স্ত্রী), রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, যুগ্ম সম্পাদক মীর আশ্রাফ আলী; গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান; উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম হাওলাদার, জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রার্থী উর্মিলা রানী বাড়ৈ; বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বাইশারী ইউনিয়নের তাজেম আলী হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন জুয়েল ফকির; সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু; উপজেলা কৃষকলীগের সভাপতি চাখার ইউনিয়নের প্রার্থী আব্দুল মালেক হাওলাদার; হিজলা উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুয়াবাড়ী ইউনিয়নের প্রার্থী মুন্সি মোঃ ইসাহাক, উপজেলার আওয়ামী লীগের সদস্য নাজিরপুর ইউনিয়নের প্রার্থী মোঃ মুজিবুর রহমান শরীফ।

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী