বরিশালে বাস ধর্মঘট: ভোগান্তিতে পর্যটকসহ সাধারণ মানুষ

কুয়াকাটা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৬:১৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

কুয়াকাটা-ঢাকা মহাসড়কে চলছে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লাসহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় পটুয়াখালী-বরিশাল-ঢাকা রুটের বাস মালিক সমিতি। সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটায় আগত পর্যটকসহ দূরপাল্লার যাত্রীরা। এ ছাড়া প্রতিদিন যাতায়াতের জন্য নির্ভরশীল অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে।

কুয়াকাটা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পর্যটক কায়সার রায়ান ও তানজিলা দম্পতি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সকালে খুলনা থেকে কুয়াকাটায় এসেছি। দুদিন থাকার ইচ্ছে ছিল। কিন্তু রাতে খবর পেয়েছি আমাদের এক আত্মীয় অনেক অসুস্থ। তাই সকালে হোটেল থেকে বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত একটি বাসও ছাড়েনি। এখানে কাউন্টারে যারা রয়েছেন তারাও নিশ্চিত বলতে পারছে না কখন বাস ছাড়বে।’

অপর এক পর্যটক হাসান মাহমুদ বলেন, ‘দুই দিনের জন্য কুয়াকাটা ঘুরতে এসেছি। আজ সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা বাসস্ট্যান্ডে এসে জানতে পারি, ধর্মঘট চলছে। কখন ধর্মঘট ছাড়বে তার কোনও নিশ্চয়তা পাচ্ছি না। তাই হোটেলে ফিরে যাচ্ছি, রুম নিয়ে অপেক্ষা করবো। ধর্মঘট ছাড়লেই চলে যাবো।’

পটুয়াখালী-কুয়াকাটা রুটের হাসান এন্টারপ্রাইজ নামের বাসের চালক মিজানুর রহমান বলেন, ‘রাস্তায় কোনও ধরনের কথা-কাটাকাটি হলেই ছাত্ররা গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করে। বাস কর্মচারীদের ওপর হামলা চালায়। আমাদের জানমালের কোনও নিরাপত্তা নেই। আমরা চাই যেকোনও সমস্যা সৃষ্টি হলে তার টেবিলে সমাধান হোক, রাস্তায় ভাঙচুর ও হামলার মধ্যে দিয়ে নয়।’

এ বিষয়ে পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার বলেন, ‘গতকাল (মঙ্গলবার) বিভাগীয় পর্যায়ের বাস মালিক সমিতির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। কিন্তু কোনও সমাধান হয়নি। বিভাগীয় পর্যায়ে নির্দেশনা পেলেই আমরা বাস চলাচল শুরু করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী