বরগুনার আমতলীতে দুই স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

বরগুনা প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ২২:৪৩আপডেট : ২১ মার্চ ২০১৬, ২২:৪৬

নির্বাচনি সহিংসতা বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার দুপুরে ঘোপখালী গ্রামে এ ঘটনা ঘটে। আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন বাশির বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন মো. জয়নাল (২৫), আবদুর রহমান (৩৫), শাহজাহান (৫০), আসাদুল (১৭), খবির ফকির (৫০), সুলতান (৩৮)।
এদের মধ্যে গুরতর অবস্থায় শাহজাহান ও আবদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের বাসিন্দা হাকিম মিরের বাড়িতে স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন কবিরের সমর্থকদের ভোট চাইতে গেলে অপর স্বতন্ত্র প্রার্থী নুরুল হকের কর্মীরা বাধা দেয় । পরে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর ১২টায় শুরু সংঘর্ষ একটানা দুপুর তিনটা পর্যন্ত চলতে থাকে।

স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন কবিরের রফিকুল ইসলাম বাপ্পী জানান, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক চেয়ারম্যানের সমর্থকরা আমাদের কর্মীদের ওপর ব্যাপক হামলা চালায়। তাদের হামলায় আমাদের ছয়জন কর্মী আহত হয়েছে।

হামলার বিষয়ে একেএম নুরুল হক বলেন, ঐ প্রার্থী (হুমায়ুন কবির) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তার কর্মীরা আজও ভোট চাইছে এবং আমার অফিস ভাংচুর করেছে। একই সাথে আমার চারজন লোক আহত করেছে।

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা বলেন, আমি লোকমুখে শুনেছি তবে আমার কাছে কোনও প্রার্থী অভিযোগ করেননি।

/টিএন/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম