পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা মুজাহার হাজীবাড়ি কেন্দ্রে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক বন কর্মকর্তা মতিউর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই কেন্দ্রে এজেন্টদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় মতিউর রহমান গুলিবিদ্ধ হন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মঞ্জু মিয়া।
/বিটি/








