ভোটকেন্দ্র চত্বরে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় ভোলায় তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।
কেন্দ্রগুলো হচ্ছে পশ্চিম ইলিশা ইউনিয়নের সুইডিশ মিশন কেন্দ্র, চরসামাইয়া ইউনিয়নের ৪নং কেন্দ্র ও বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের ৯নং কেন্দ্র।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শেখ সাদি বিভিন্ন অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এদিকে, লালমোহনের ফুলবাগিচা কেন্দ্র, ভোলা সদরের ভেলুমিয়া, ধনিয়া ও ইলিশায় বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন।
/বিটি/এসটি/








