
বরিশালের বানারীপাড়া উপজেলায় বিষারকান্দি ইউনিয়নের মূলারবাড়ী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজ বন্দুকের গুলিতে আনসার সদস্য আল-আমিন নিহত হয়েছেন।
জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে কর্তব্যরত আনসার সদস্য আল-আমিন তার বন্দুকে গুলি ঢুকিয়ে চেক করতে গেলে দুর্ঘটনাবশত একটি গুলি বের হয়ে তিনি আহত হন।
দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনসার সদস্যের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় নির্বাচন কাজ বিঘ্নিত হয়নি বলে জানান পুলিশ সুপার।
/বিটি/এসটি/







