বাস-মোটরসাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো তিন ভাইয়ের প্রাণ

বরগুনা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১১:১২ আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:১২

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাস, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুরের মঠবারিয়া উপজেলার টিকাখালী ইউনিয়নের ভেসকি বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ (২১), শান্ত (১৫) ও নাদিম (১২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই নিহত হন। স্থানীয় পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আপন তিন ভাই নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ঘাতক বাসটিকে আটক করলে আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভিড়ের মধ্যে তারা পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব