পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

পটুয়াখালী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৬:১৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৬:১৫

পটুয়াখালীর ধানখালীতে সদ্য চালু হওয়া ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিকে এ কমিটির প্রধান করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিদ্যুৎকেন্দ্রের ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি টিম, বিদ্যুৎকেন্দ্রের দুটি টিম, নৌবাহিনীর একটি টিম ও সেনাবাহিনীর প্রচেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় মূল প্ল্যান্টের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডে মূল্যবান কোনও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি না হলেও পরিত্যক্ত বেশকিছু স্ক্র্যাপসহ লোহা-লক্কড় পুড়ে গেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী