রাজাপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ২৩:১৭আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২৩:২৪

রাজাপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম এ অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজাপুরের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় জমিতে থাকা শাহজাহান ওমরের ২টি দোকান ভাঙচুর করেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৮টার দিকে আনোয়ার হোসেন মজিবর মৃধার নেতৃত্বে একটি দল অতর্কিতভাবে দোকানগুলোতে ভাংচুর করে জমির দখল নেন।

এ বিষয়ে আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, বিএনপি কার্যালয়ের পাশে মাইটিভির পরিচালক স্থানীয় গোলাম পারভেজের কাছ থেকে তিনি ৪ শতাংশ জমি কেনেন। কিন্তু জমিটি শাহজাহান ওমর অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তাই তিনি জমি নিজের দখলে নিয়েছেন।

আর এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা  শাহজাহান ওমর।

এ বিষয়ে মাইটিভির পরিচালক গোলাম পারভেজ বলেন, তার পিতা স্থানীয় শুব্রত চৌধুরী কাছ থেকে ৫২ শতাংশ এবং শাহজাহান ওমর ৬ শতাংশ জমি কেনেন। পরে সুবিধার জন্য তার ছোট ভাইয়ের কাছ থেকে শাহজাহান ওমর আরও ৩ শতাংশ জমি কেনেন। কিন্তু ঐ জমির ওপর দিয়ে সড়ক বিভাগ রাস্তা তৈরি করলে শাহজাহান ওমর ৯ শতাংশ জমি দখলে নেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, বাইপাস মোড়ের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের