কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফাররা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে

কুয়াকাটা প্রতিনিধি
০২ জুন ২০২৫, ০৯:৪৭আপডেট : ০২ জুন ২০২৫, ১০:৪৪

সাগরকন্যা কুয়াকাটা সৈকতের পেশাদার ফটোগ্রাফাররা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন সৈকতে পর্যটকদের অটিজির মাধ্যমে ছবি ডেলিভারি ও স্টুডিও বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন না করলে এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্ত জানিয়েছেন সৈকতের দুই শতাধিক ফটোগ্রাফার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈকতের ফটোগ্রাফার মোকলেছুর রহমান বাবু বলেন, গত ৩১ মে বিকালে পর্যটন হলিডে হোমসে ফটোগ্রাফারদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম সৈকতের ফটোগ্রাফারদের সৈকতে বসে পর্যটকদের মাঝে অটিজির মাধ্যমে সঙ্গে সঙ্গে ছবি ডেলিভারি দেওয়া ও স্টুডিও বন্ধের জন্য আগামী ৩ জুন পর্যন্ত  তিন দিনের আল্টিমেটাম দেন। উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্ত অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৈকতের ফটোগ্রাফার উপজেলা প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। যতদিন পর্যন্ত উপজেলা প্রশাসন তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করবে ততদিন এ কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ফটোগ্রাফাররা জানান, তাদের নিজস্ব কোনও ক্যামেরা নেই। স্টুডিও থেকে ক্যামেরা নিয়ে তারা পর্যটকদের ছবি তুলে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রত্যেক ক্যামেরাম্যানের ৪০-৫০ হাজার টাকা দাদন নেওয়া আছে। তাদের নিজস্ব পুঁজি নেই। নতুন করে ডিজিটাল ক্যামেরা কেনার সামর্থ্য নেই। দাদন শোধ করার মতো সামর্থ্য নেই।

তারা বলেন, সৈকতে ২২১ জন পেশাদার ফটোগ্রাফার ও ২৫টি স্টুডিও রয়েছে। উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সবাই বেকার হয়ে যাবে। ফটোগ্রাফারদের পরিবারের কথা চিন্তা না করে একতরফাভাবে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। খুব দ্রুত যাতে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন করে সেই দাবি জানিয়েছেন। আয়োজিত সংবাদ সম্মেলনে শতাধিক ফটোগ্রাফার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম বলেন, বিচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্টুডিও বন্ধ রাখতে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী